প্রিন্ট এর তারিখঃ ৫ নভেম্বর, ২০২৬, ৯:২৪ AM ||
প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর, ২০২৫, ৭:১০ PM
রূপসায় ইউনিয়ন ভিত্তিক নির্বাচনী শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
নাহিদ জামানঃ
রূপসায় টিএসবি ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশনের আয়োজনে ১৪ নভেম্বর শুক্রবার থানার মোড় বাজারে ইউনিয়ন ভিত্তিক নির্বাচনী শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও খুলনা-৪ আসনের জামাতের মনোনিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও খুলনা-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হাবিবুল্লাহ ইমন, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি নাজিমুদ্দিন, থানা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি জসিমউদ্দীন, সহ সভাপতি নাসিরুদ্দিন, উপজেলা তারবিয়্যাত সেক্রেটারি হাফেজ মোঃ জাহাঙ্গীর ফকির, টিএসবি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আসাদুজ্জামান, জামায়াত নেতা এ্যাড. কামরুল হাসান পলাশ। টিএসবি ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি আবুল বাশার গাজী’র সভাপতিত্বে ও সেক্রেটারি মিজান শেখের পরিচালনায় উপস্থিত ছিলেন হাফেজ মো: হারুন অর- রশিদ, মাওঃ আবদুল গফ্ফার, মাওঃ ইবরাহীম খলিল ফারুকী, আব্দুল মান্নান, কাজী হেদায়েতুল্লাহ, নাসির উদ্দিন, তামিম বাদশা, আরিফ বিল্লাহ, হেলাল খান, লিটন শেখ, আসাদুজ্জামান, জুম্মান আনসারী প্রমুখ।
সমাবেশ শেষে টিএসবি ইউনিয়ন জামাতের পক্ষ থেকে ভোটারদের মাঝে থানার মোড় বাজার এবং উপজেলা সদর কাজদিয়া বাজারের ব্যাবসায়ীদের মাঝে নির্বাচনী লিফলেট বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১